পারল না ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০২ মার্চ ২০২০, ১২:২২ এএম

শেষ ওভার পর্যন্ত লড়াই চলেছিল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল শ্রীলঙ্কাই। শেষ ৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। তাই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল লঙ্কানরা। গতকাল শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়ে ৩-০তে সিরিজ জিতল স্বাগতিকরা। ম্যাচে আগে ব্যাট করে ৩০৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেটে ৩০১ করে থামে ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের জন্য শেষ ১৮ বলে ৩৩ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। লেজের সারির ব্যাটসম্যানরা তা করতে ব্যর্থ। অথচ শেই হোপ ৭২, সুনিল অ্যামব্রিস ৬০ ও নিকোলাস পুরানের ৫০ রানে দারুণ শুরু পেয়েছিল ক্যারিবিয়ানরা। এ তিনজন ছাড়া পোলার্ড ৪৯ করেন। এর আগে কুশল মেন্ডিস ৫৫ এবং ধনঞ্জয় ডি সিলভা ৫১ ও আরও দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত