এল ক্লাসিকো হেরে এখনই সব কিছুর শেষ দেখছেন না বার্সেলোনার কোচ কিকি সেতিয়েন। বলছেন, আরও অনেক কিছু সামনে অপেক্ষা করছে।
ক্লাসিকো জিতে ২৬ ম্যাচে ১৬ জয় ও আট ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। লিগে পঞ্চম হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে।
লিগের এখনও ১২ ম্যাচ বাকি। এই অবস্থায় হতাশ হতে রাজি নন বার্সা বস।
‘এই ফল খারাপ হলেও সেখানে আমরা আটকে থাকতে চাই না। শিরোপাকে চ্যালেঞ্জ জানানোর লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেক পথ যাওয়ার বাকি আছে।’
হারা ম্যাচ থেকে আত্মবিশ্বাস খুঁজতে প্রথমার্ধকে প্রাপ্তি বলছেন তিনি, ‘প্রথমার্ধে আমরা কতটা ভালো খেলেছিলাম, সেটা মনে রাখতে হবে। অনেক সুযোগ তৈরি করেছি। ভালো আক্রমণ গড়েছি।’
