অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে না থাকলেও ফ্যাফ ডু প্লেসি ভারত সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন। তার সঙ্গে থাকছেন রাসি ফন ডার ডুসেন। ইংল্যান্ড বিশ্বকাপের পর এটিই হবে ডু প্লেসির প্রথম ওয়ানডে সিরিজ। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে। সিরিজের প্রথম ম্যাচ ১২ মার্চ। পরের দু’ম্যাচ ১৫ ও ১৮ তারিখ। গত বছরের শেষে ভারতে ৩ টেস্টের সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা ডু প্লেসির নেতৃত্বে।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, ফ্যাফ ডু প্লেসি, কাইল ভেরেইনে, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, আনরিক নরকিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।
