ডিবি পরিচয়ে ডাকাতিকালে র‌্যাবের হাতে আটক ৬

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১১:৩০ এএম

গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয়ে ডাকাতির সময় ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

গ্রেপ্তার ছয়জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে বুধবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র‌্যাব-১ জানিয়েছে।

এতে বলা হয়, বিশেষ অভিযানে রাজধানীর তুরাগ থানাধীন ধওর বেড়িবাঁধ এলাকা হতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় অস্ত্র, গুলি, ডিবি’র জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ এবং ভুয়া পুলিশ আইডিকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর উত্তরা কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বিফ্রিংয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে খুদে বার্তায় বলা হয়েছে।

উল্লেখ্য, ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গুম-অপহরণ ও ডাকাতির অভিযোগ দীর্ঘ দিনের। এ ধরনের ঘটনায় এর আগেও বহু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত