কঙ্গনার ওপর অন্যায় করেছেন হৃত্বিক: রঙ্গোলি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৯:২০ পিএম
বিবাহিত পুরুষের সঙ্গে কেউ কখনো সম্পর্কে জড়াবেন না। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার ভিডিও নিয়ে সম্প্রতি শোরগোল শুরু হয়ে যায়। ওই ভিডিওতে নাম না করেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসকে একহাত নেন নীনা গুপ্তা। বধাই হো অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই তার পালটা টুইট করলেন কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল।

 

ঋত্বিক রোশনের নাম না করে ওই টুইটে একহাত নেন রঙ্গোলি। তিনি বলেন, স্ত্রী থাকা সত্ত্বেও কোনও জনপ্রিয় ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে, যদি তার স্ত্রী আগেই ছেড়ে যান এবং বাবার হুমকি খেয়ে বসেন অভিনেতা, তখন কী হবে! জনপ্রিয় অভিনেতার বাবা যদি জানিয়ে দেন, তার নাতিরা ছেড়ে চলে গেলে ছেলে সম্পত্তির এক কানাকড়িও পাবেন না। তাহলে তখন ওই ব্যক্তি নিজের কুকীর্তি ঢাকার চেষ্টা করেন। এমনকী, যাঁর সঙ্গে সম্পর্কের জেরে জনপ্রিয় ব্যক্তির স্ত্রী ছেড়ে চলে যান, সেই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, অনেক সময় তাকে খুনেরও চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে কী করা উচিত বলে প্রশ্ন তোলেন রঙ্গোলি চান্দেল।

কঙ্গনা রানাউতের সঙ্গে ঋত্বিক রোশনের সম্পর্ক, তার জেরে দুই তারকার ব্যক্তিগত জীবন এক সময় প্রকাশ্যে চলে আসে। এমনকি, ঋত্বিক এক সময় কঙ্গনাকে ব্যবহার করেছেন বলেও অভিযোগে সরব হন অভিনেত্রী।

ওই সময় বলিউড অভিনেত্রীর সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, ঋত্বিকের আইনজীবী কঙ্গনাকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেন।  

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত