ইউএস ট্রেড শোতে দৃষ্টিনন্দন স্টল

পুরস্কার পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১১:৪১ পিএম

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ‘ইউএস ট্রেড শো-২০২০’-এ দৃষ্টিনন্দন স্টল স্থাপনের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ গত বৃহস্পতিবার ইউএস ট্রেড শোতে ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করে এর প্রশংসা করেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কযুক্ত ৭৮ স্টলের মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত