তিনশোর নিচেই থামল অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১২:১৮ এএম

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দারুণভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইনের মঙ্গানুই ওভালে গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ৪১.৩ ওভারে ৪ উইকেটে ২২৪ রান তুলে ফেলে অজিরা। তখন মনে হচ্ছিল তিনশো পার করবে তারা। কিন্তু ২৭১ রানে অল আউট হয়ে গেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন দুজন। অ্যারন ফিঞ্চ এবং ডিয়ার্চি শট হাফসেঞ্চুরি করে ফেরার পর আর কেউ দাঁড়াতে পারেননি। অস্ট্রেলিয়ার রান তোলার গতি রোধ করেন লুঙ্গি এনগিদি। তিনি ১০ ওভারে ৫৮ রানে নিয়েছেন ৬ উইকেট। ডেভিড ওয়ার্নার ৩৫ রান করলেও ১৩ রানে আউট হন স্টিভেন স্মিথ। প্রথম বলে কোনো রান না করেই আউট হন মারনাস লাবুশেন। জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করেছিল। ৮০ রানে অপরাজিত ছিলেন জানেমান মালান। অন্যপ্রান্তে ৫১ রান  করে আউট হন ক্লাসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত