পথশিশুদের জন্মদিন পালন

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০১:২৫ এএম

রাজধানীতে কেক কেটে নিজেদের জন্মদিন পালন করেছে সুবিধাবঞ্চিত শিশুরা। গত ২৫ ফেব্রুয়ারি ধানম-ির সীমান্ত স্কয়ারে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি সম্পন্ন হয়। ‘বাংলাদেশের সবচেয়ে বড় কেক-এ আমাদের জন্মদিন উৎসব’ শীর্ষক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক ও মায়ের আঁচল শেলটার হোমসের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান রেয়মন্ড। এদিন পথশিশুদের হাতে নতুন জামা-কাপড় ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী এই আয়োজনটির সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত