৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ ও ৯ মার্চ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০১:৪৭ এএম

৪০তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ ও ৯ মার্চ হবে। গতকাল বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিবিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড, মানিব্যাগ ও সব ধরনের ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। কেউ পরীক্ষার হলে এসব জিনিস আনলে

তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার হলে সময় দেখার জন্য দেয়ালঘড়ি থাকবে।

এর আগে ৪০তম প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থী পাস করেন। গত বছর ৩ মে হওয়া এ পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ শিক্ষার্থী।

এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্র্তৃক মোট ২০ হাজার ২৭৭ প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত