শিবচরের ছেলেদের হাতে পাইওনিয়র শিরোপা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০২:৩১ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ জিতে নিয়েছে এবারের পাইওনিয়র (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগের শিরোপা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ফাইনালে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। জাফর উল্লাহ শরাফতের ২০ মিনিটে করা গোলে এগিয়ে যায় শিবচরের দলটি। ২৮ মিনিটে সমতায় ফিরে উত্তরবঙ্গ। দলটির হয়ে গোল করেন লিওন প্রধান। ৮৪ মিনিটে জনি গোল করে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের শিরোপা নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে দলটির জয়ের নায়ক জনি ম্যাচসেরা হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত