সহজ জয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানইউ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৯:৪৬ এএম

জোড়া গোল করলেন ক্লাবটির নতুন মুখ ওডিওন ইগালো। তাতে ডার্বি কাউন্টিকে উড়িয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে বিশ্বের সবচেয়ে পুরাতন ফুটবল প্রতিযোগিতাটির শেষ ষোলোর লড়াইয়ে ৩-০ গোলের জয় পায় রেড ডেভিলরা। লুক শ’র গোলে এগিয়ে যাওয়ার পর ইগালোর জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় ওলে গুনার সুলশারের দলের। কোয়ার্টার-ফাইনালে ম্যানইউর প্রতিপক্ষ নরউইচ সিটি।

দারুণভাবে ম্যাচ শুরু করেছিল ওয়েইন রুনির ডার্বি। ৩৩তম মিনিটে ডিফেন্ডার লুক শ গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানইউ।

বিরতিতে যাওয়ার চার মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে অতিথি দল। এবার লুক শ’র পাস থেকে গোল করেন ইগালো। ৭০তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন জানুয়ারিতে ধারে ম্যানইউয়ে নাম লেখানো নাইজেরিয়ান এই স্ট্রাইকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত