করোনাভাইরাসের আতঙ্ক পেয়ে বসেছে হলিউডেও। ইতিমধ্যে অনেক ছবির শুটিং ও মুক্তির তারিখ পিছিয়ে গেছে।
এএফপি জানায়, জেমস বন্ড সিরিজের নতুন ছবি নো টাইম টু ডাই'র মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। এপ্রিলের শুরুতে সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল।
ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল করে দিয়েছে অনেক স্টুডিও। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে ব্লকবাস্টার প্রযোজনা সংস্থাগুলো।
বক্স অফিস নিয়ন্ত্রণকারী অন্যতম প্রতিষ্ঠান এক্সিবিটর রিলেশনসের একজন শীর্ষ বিশ্লেষক জেফ বক বলেন, ‘একসঙ্গে অনেকগুলো সিনেমাকে কোনো কিছু এভাবে প্রভাবিত করেছে, আমি আগে কখনো দেখিনি।’
তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কোনো ঘটনা বা ট্র্যাজেডিতে কোনো সিনেমা বাধাগ্রস্ত হতে দেখেছি কিন্তু এটি (করোনাভাইরাস) ইন্ডাস্ট্রির ওপর থেকে নিচ পর্যন্ত সবকিছুর ওপর প্রভাব ফেলেছে।’
তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার বাজার। এই অঞ্চলের থিয়েটার ও সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে হলিউডের ২০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
চীনে স্থগিত হয়ে গেছে মুলানের মতো হলিউড সেরা টাইটেলধর্মী প্রযোজনা। শেষ মুহূর্তে এসে বন্ড সিরিজের নতুন ছবির যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পুরো বিশ্বে মুক্তি বাতিল করা হয়েছে।
