বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করেছে। চলমান সমাজ ব্যবস্থায় নারীর নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর জন্য সমতার সমাজ গড়তে হলে এ সমাজব্যবস্থাকে পাল্টাতে হবে।
গতাকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিবির উদ্যোগে পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নারীমুক্তির লড়াই একটি রাজনৈতিক মতাদর্শিক লড়াই। সমাজে নারীর অবস্থান কী হবে তা আসলে নির্ভর করে নারীর প্রতি রাষ্ট্রের কী দৃষ্টিভঙ্গি তার ওপর। নারী-পুরুষের সমতার বাংলাদেশ গড়তে হলে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে।
তিনি বলেন, পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে, মৌলবাদ নারীকে অধীনস্ত লিঙ্গে পরিণত করে এ দুই সমভাবে নারীমুক্তি ও নারীর সমাধিকারবিরোধী শক্তি, কাজেই এ দু’য়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যা প্রকারান্তরে সমাজ পরিবর্তনের লড়াই।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্ব ও লুনা নুর সভায় সঞ্চালনা করেন।
