ঢাকা-সিলেট ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:০৪ পিএম

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ২৯ মার্চ থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী চাহিদা বাড়ায় ফ্লাইট বাড়ানো হচ্ছে বলে  জানিয়েছেন সংস্থাটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম।

তিনি বলেন, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন দুপুর ১২টা ০৫ মিনিট, ২টা ০৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল করবে। সব ধরণের শুল্ককরসহ ন্যূনতম ভাড়া ২ হাজার ৭০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত