ইউসেপ বাংলাদেশের নারী দিবস পালন

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৪:১৩ এএম

আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা ইউসেপ বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে রাজধানীর মিরপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার পেইনি মরটোন। এ সময় অন্যদের মধ্যে ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান লায়ন জে.এল ভৌমিক ও নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত