নবম-দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:৪১ পিএম

আসমা আকতার

সহকারী শিক্ষক, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড

কলেজ, ঢাকা

প্রথম অধ্যায়

পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান

বহুনির্বাচনী

১. পাকিস্তান সৃষ্টির আগেই কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়?

ক. প্রস্তাবিত রাষ্ট্রের সংবিধান কেমন হবে

খ. প্রস্তাবিত রাষ্ট্রের রাজধানী কোথায় হবে

গ. প্রস্তাবিত রাষ্ট্রের ভাষা কী হবে

ঘ. প্রস্তাবিত রাষ্ট্রের বৈদেশিক নীতি কী হবে

২. কত সালে ‘তমদ্দুন মজলিশ’ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর

খ. ১৯৪৭ সালের ২ নভেম্বর

গ. ১৯৪৭ সালের ২ আগস্ট

ঘ. ১৯৪৭ সালের ২ জুলাই

৩. ‘গণ আজাদী লীগ’ কার নেতৃত্বে গঠিত হয়?

ক. কামরুদ্দিন আহমেদ                    খ. অধ্যাপক আবুল কাশেম

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ     ঘ. ড. মুহাম্মদ এনামুল হক

৪. বাংলা ভাষা, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে গঠিত জাতীয় ঐক্যকে কী বলে?

ক. বাঙালি ঐক্য              খ. বাঙালি জাতীয়তাবাদ

গ. বাঙালি সাম্প্রদায়িকতা    ঘ. বাঙালি একতা

৫. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি একটি

ক. কাব্যগ্রন্থ                খ. নাটক

গ. উপন্যাস                ঘ. পুস্তিকা

৬. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কত সালে?

ক. ডিসেম্বর, ১৯৪৮      খ. ডিসেম্বর, ১৯৪৭

গ. মার্চ, ১৯৪৮            ঘ. মে, ১৯৪৭

৭. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয় কখন?

ক. ১৯৪৭ সালের অক্টোবর মাসে

খ. ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে

গ. ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে

ঘ. ১৯৪৭ সালের নভেম্বর মাসে

৮. কে উর্দু ও ইংরেজির পাশাপাশি গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ব্যবহারের দাবি জানান?

ক. ধীরেন্দ্রনাথ দত্ত       খ. অধ্যাপক আবুল কাশেম

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ                ঘ. ড. মুহাম্মদ এনামুল হক

উত্তর

 ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ক

(বাকি অংশ আগামীকাল)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত