হিলি সীমান্ত

বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ

আপডেট : ১১ মার্চ ২০২০, ১২:১২ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ কুমার বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার ল্যান্স নায়েক মানিক হোসেনের কাছে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা জানান। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস হোসেন জানান, ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত