'বৈশ্বিক মহামারি'র পর্যায়ে করোনাভাইরাস

আপডেট : ১১ মার্চ ২০২০, ১১:০০ পিএম

করোনাভাইরাস পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ায় তা বৈশ্বিক মহামারির পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থার প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ঘোষণা করেন। তিনি এ সময় সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ পর্যন্ত বিশ্বের এক শ দেশে ছড়িয়ে পড়ে এ রোগ। এতে মারা যান ৪৩০০ মানুষ। আক্রান্ত হন এক লাখ ২০ হাজার। 

হু প্রধান বলেন, আমরা করোনাভাইরাসের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি।

সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে আরও উদ্বেগ প্রকাশ করে ডাব্লিউএইচওর নির্বাহী প্রধান বলেন, আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরিভিত্তিতে, দ্রুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত