আমদানি-রফতানিতে শংকা

কন্টেইনার পরিবহন বন্ধ অফডকে

আপডেট : ১২ মার্চ ২০২০, ১২:১১ এএম

ঘোষণা ছাড়াই গতকাল বুধবার সকাল থেকে তিনটি বিদেশি শিপিং এজেন্ট প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন বন্ধ করে দিয়েছে বেসরকারি কন্টেইনার ডিপোগুলো (অফডক)। এর ফলে কন্টেইনার নিয়ে প্রচুর গাড়ি বিভিন্ন অফডকের সামনে আটকা পড়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএসএ) ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স এজেন্টস অ্যাসোসিয়েশন (বাফা) নেতারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে একতরফা ট্যারিফ বাড়ানোর কৌশল হিসেবে অফডকগুলো আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রেখেছে। এর ফলে  দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সুনাম ক্ষুণœ হওয়াসহ দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ডেনমার্কভিত্তিক মার্সকলাইন, হংকংয়ের গোল্ডস্টার লাইন এবং ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন (ওওসিএল) নামে তিন শিপিং এজেন্টের কন্টেইনার পরিবহন বুধবার সকাল থেকে বন্ধ করে দেয় সবগুলো অফডক। মূলত এ তিনটি প্রতিষ্ঠানের কন্টেইনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিংহভাগ আমদানির রপ্তানি পণ্য পরিবহন করা হয়। কিন্তু এসব কন্টেইনারবাহী গাড়িগুলো অফডকে ঢুকতে না পারার কারণে গতকাল দিনভর আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়ে।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কবির আহমদ  শে রূপান্তরকে বলেন, অফডকে ট্যারিফ বৃদ্ধির বিষয়ে একাধিক দফায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। সর্বশেষ একটি বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট, বিকডা প্রেসিডেন্ট, বাফা প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার প্রধানরা মিলে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ঘোষণা ছাড়াই বুধবার থেকে তিনটি প্রধান শিপিং এজেন্টের কন্টেইনার পরিবহন বন্ধ করে দিয়েছে অফডক কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত