দেশের বাজারে রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২ নিয়ে এলো স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গতকাল রাজধানীর সিক্স সিজন হোটেলে এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। রিয়েলমি ৫আই কিনতে গ্রাহককে গুনতে হবে ১২ হাজার ৯৯০ টাকা। রিয়েলমি সি২র দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা।
৫আই স্মার্টফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ১১ ন্যনোমিটারের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ও ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর দেবে চমৎকার গেমিং অভিজ্ঞতা। থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আলট্রা-ম্যাক্রো লেন্স।
সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি সি২তে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। রয়েছে ২.০ গিগাহার্টজ ক্ষমতাসপন্ন অক্টাকোর প্রসেসর ও ১৯.৫:৯ অনুপাতের এইচডি+ ডিসপ্লে। বিজ্ঞপ্তি
