স্বাস্থ্যবিধি অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশরাফুল আলম রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ অর্থদণ্ড প্রদান ও আদায় করেন।
সাটুরিয়া ইউএনও অফিস সূত্র জানিয়েছে, অর্থদ-প্রাপ্ত হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের তারু মিয়ার পুত্র লাল মিয়া (৪০)। লাল মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি ৬ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান, সদ্য বিদেশফেরত প্রবাসীদের বলা হয়েছে নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে। অথচ ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাটুরিয়া গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
