হবিগঞ্জের বাহুবলে এনামুল হক শাকিল (৭) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে তার বাবা। গত শনিবার গভীর রাতে উপজেলার লস্করপুর রেলস্টেশনের একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা ইমান আলী (৩০) পলাতক রয়েছে।
বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাকিল স্থানীয় কুটান্দর প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।
