জাতীয় প্রেস ক্লাবে নজরুল ইসলাম খান

আওয়ামী লীগই করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৪:২৫ এএম

করোনাভাইরাস নিয়ে সরকারের প্রস্তুতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ বলে, বিএনপি নাকি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। কিন্তু আমি বলব, আওয়ামী লীগই করোনাভাইরাসে আক্রান্ত। যুবলীগ, মহিলা লীগ এমকি এখন আওয়ামী লীগ অফিসেও ভাইরাস হানা দিয়েছে বলে শোনা যায়।’

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশনেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ শঙ্কায় আছে, কখন কে করোনাভাইরাস আক্রান্ত হয়। আর এ নিয়ে রাজনীতি করছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি নাকি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। আমি বলব, বিএনপি করোনাভাইরাস নিয়ে কখনোই রাজনীতি করে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত