শাকিব খানের বিপরীতে মাহি ও স্পর্শীয়া

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৪:৫৩ পিএম

২০১৭ সালে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’। ব্যবসাসফল সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। সিনেমাটিতে শাকিব খানের লুক থেকে শুরু করে দৃশ্যায়ন সবই দর্শকদের নজর কেড়েছিল।

এদিকে নবাব মুক্তির তিন বছর পর শাকিবকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘নবাব এলএলবি’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহি ও স্পর্শীয়াকে। সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করছে সেলেব্রেটি প্রোডাকশন। এ মাসেই শুরু হবে শুটিং।

দেশ রূপান্তরকে পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির শুটিং শিগগিরই শুরু করব। ইচ্ছে আছে সব কাজ শেষ করে এ বছর ঈদে মুক্তি দিব।’

প্রসঙ্গত, এর আগে মাহি ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। অপরদিকে স্পর্শীয়া এবারই প্রথম শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত