বিদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি ও কূটনীতিকরা যাতে ঠিকমতো কাজ করতে পারেন সেজন্য বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস সম্পর্কিত এক ডিপ্লোম্যাটিক ব্রিফিং ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
করোনা মোকাবিলায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চাইলে মন্ত্রী জানান, ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এ পর্যন্ত নেওয়া কার্যক্রমের পর্যালোচনা এ মাসের শেষে করা হবে এবং তারপর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
