ইউরোর পর করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে কোপা আমেরিকাও। দক্ষিণ এশিয়ান ফুটবল কনফেডারেশন (কমবেবল) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ দলের এই মহাদেশীয় টুর্নামেন্ট ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্বাগতিক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। এক বছর পিছিয়ে ২০২১ সালের ১১ জুন এই আসর শুরু হবে। শেষ হবে ১১ জুলাই।
একই দিন ইউরো এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ বছর একই দিন শুরু হওয়ার কথা ছিল ইউরোপ ও কোপা আমেরিকা।
কমবেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগেস বলেছেন, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত...। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সবার আগে সব সময় আমাদের খেলোয়াড় ও দক্ষিণ আমেরিকা ফুটবল পরিবারের সব সদস্যের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে।’
‘কোনো সন্দেহ নেই বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ২০২১ সালে আরো শক্তিশালী হয়ে ফিরবে।’
