পাইলটরাও পাবেন রেমিট্যান্স প্রণোদনা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১২:৩০ এএম

বৈধভাবে রেমিট্যান্স আহরণ বাড়াতে সরকার যে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছে, তা পাবেন পাইলট ও জাহাজের নাবিকরাও। বিদেশ থেকে তাদের অর্জিত আয় বৈধভাবে দেশে আনলে তাদেরও ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে বলে গত সোমবার এক সার্কুলারে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশি শিপিং লাইনস ও এয়ারলাইনসের বিদেশের অফিসে (সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান বাদে) ও বিদেশি শিপিং লাইনস ও এয়ারলাইনসে কর্মরত বাংলাদেশি মেরিনার ও এয়ারক্রাফট পাইলটরা বিদেশে আয় বাবদ বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত