শিল্পকলার সব মিলনায়তন বন্ধ ঘোষণা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৩:১২ এএম

করোনাভাইরাসের কারণে রাজধানীর জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন আজ বুধবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা দেশ রূপান্তরকে নিশ্চিত করেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ। তিনি বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত মিলনায়তনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি নাট্যদল নিজেরাই হল বরাদ্দ নিয়েও নাট্য প্রদর্শনী বাতিল করেছে। এই মুহূর্তে আমরাও মনে করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির হল বরাদ্দ বাতিল করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত