করোনা : ফুটবল শক্তিকে কাজে লাগাবে ফিফা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৪:৫২ এএম

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ প্রায় সব ধরনের খেলাধুলা। বিশ্বকাপ বাছাইসহ সব ধরনের আন্তর্জাতিক ফুটবল আপাতত বন্ধ রেখেছে ফিফা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করে বলেছেন ফুটবল শক্তিকে ব্যবহার করে করোনার বিপক্ষে লড়তে। ফিফার সদস্য দেশগুলোকে উদ্দেশ্য করে ইনফান্তিনো বলেন, ‘ফুটবল শক্তিকে কাজে লাগিয়ে (করোনা সম্পর্কে) গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার অনুরোধ করছি। বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে তাই ফুটবল সংস্থাগুলোর উচিত দরকারি পদক্ষেপ নেওয়া।’ করোনার বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সঙ্গে একসঙ্গে কাজ করবে ফিফা। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত