অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর স্থগিত

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১২:৪১ এএম

করোনাভাইরাসের কারণে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট বন্ধ হয়েছে। ছোটদের খেলাও বন্ধ রাখা হয়েছে। ধারাবাহিকতা মেনে বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৬ দলের সিরিজও স্থগিত হলো। ভারতের আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ বয়সভিত্তিক দলটির। দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে ২০ মার্চ ভারত যাওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৬ দলের।

ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে সফর স্থগিতের ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘বর্তমান পরিস্থিতির বিবেচনায় সফর করা অসম্ভব। তাই অনূর্ধ্ব-১৬ দলের সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’ এই সফরের সবগুলো ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের গৌহাটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত