৩০ এপ্রিলের আগে মাঠে গড়াচ্ছে না ইংলিশ ফুটবল

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৮:৩১ পিএম

করোনাভাইরাসের কারণে ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সভায় বাড়ানো হয়েছে স্থগিতাদেশের মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে ইংল্যান্ডের সব ধরনের ফুটবল প্রতিযোগিতা।

ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়াও ইএফএল (দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিভাগ), উইমেন্স সুপার লিগ, উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ এবং স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সব খেলাও স্থগিত থাকবে এই সময় পর্যন্ত।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বর্তমান মৌসুমের সময়কাল বৃদ্ধির সিদ্ধান্তেও একমত হয়েছে। বর্তমান নিয়মে ১ জুন শেষ হওয়ার কথা চলতি মৌসুম।

জুনে ইউরো আয়োজিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। তাই ঘরোয়া প্রতিযোগিতাগুলোর সূচি জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ এবং ইএফএল যৌথ বিবৃতিতে বলেছে, ২০১৯-২০ মৌসুম চালু করতে প্রতিশ্রুতি বদ্ধ তারা এবং পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত তা করতে চায় তারা।

যুক্তরাজ্য সরকারও জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে আপাতত সব ধরনের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত