রাজধানীর গেণ্ডারিয়া এলাকার নিজস্ব ফ্ল্যাট থেকে সুলতানা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সতীশ সরকার রোডের ৩০/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে তপুকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গে-ারিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, গত ৩-৪ দিন ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছিল। বৃহস্পতিবার প্রচণ্ড দুর্গন্ধে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে ফ্ল্যাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট হবে। পরিবারকে উদ্ধৃত করে গে-ারিয়া থানার এসআই নাজমুল জানান, সুলতানা বেগম অসুস্থ ছিলেন। ছোট ছেলে তপুর সঙ্গে তিনি দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন। ওই ফ্ল্যাটে তার আরও দুই ছেলে ও এক মেয়ে থাকেন। কিন্তু মৃত্যুর ৪-৫ দিন পরও সন্তানরা এ বিষয়ে কিছু জানেন না বলেন দাবি করেছেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে তপুকে থানায় আনা হয়।
