বাংলাদেশের মানুষের জন্য জেমি ডে’র বার্তা

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:৫৮ পিএম

সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশে। সবার মধ্যেই এই ভয়ংকর ভাইরাস নিয়ে আতঙ্ক। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বড় ধরনের আশঙ্কার মধ্যে কাটছে মানুষের সময়। বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনাভাইরাস সামলাতে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। চীন, ইতালি, স্পেন, ইরান, ফ্রান্সের মতো দেশে মৃত্যু-মিছিল শুধু বেড়েই চলছে তখন বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার ঘটলে ভয়ংকর পরিণতি শিকার করতে হবে বলে মনে করছেন অনেকেই। এ অবস্থায় সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশের ফুটবল সমর্থক ও মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিত হয়ে যাওয়ায় পরিবারের সঙ্গে ইংল্যান্ডে ঘরবন্দি অবস্থায় রয়েছেন জেমি। জাতীয় দলে তার সহকারী এবং বাফুফের অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসও আছেন ইংল্যান্ডে। গতকাল যৌথ বার্তা দিয়ে বাংলাদেশের মানুষকে ভিন্নভাবে এক হয়ে করোনাভাইরাস মোকাবিলার আহ্বান জানান জেমি ও ওয়াটকিস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব দিকনির্দেশনা মেনে চলার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন তারা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাটি পাঠিয়ে প্রচার করার অনুরোধ জানান খানিকটা প্রচারবিমুখ হিসেবে পরিচিত জেমি ডে। বার্তায় তিনি লিখেছে প্রিয় বাংলাদেশের মানুষ, স্টুয়ার্ট (ওয়াটকিস) ও আমি এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার তাগিদ অনুভব করছি। সামনের মাসগুলো কঠিন পরীক্ষা নিয়ে এগিয়ে আসছে। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সময়টা পার করতে হবে আমাদের। পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা মেনে সুস্থ ও নিরাপদ থাকুন। করোনাভাইরাস বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছেন, তাদের পাশে দাঁড়ান। বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রয়োজনে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের একটু ভিন্নভাবে একতা দেখাতে হবে। পরস্পরকে রক্ষা করতে একে অপরের দূরে অবস্থান করে। রোগের বিস্তার রোধে সামাজিক দূরত্বটা রাখা খুবই জরুরি।’

জেমি এবং ওয়াটকিস বার্তায় আরও বলেন, ‘এ দেশের অসাধারণ মানুষগুলো অধ্যবসায়ে দারুণ দক্ষ। এখন এর চর্চা করতে হবে অন্যভাবে। আমার বিশ্বাস সেটা আপনারা পারবেন। জাতীয় দলে আমাদের খেলা আপাতত থমকে আছে। যখন ফেরার সময় হবে তখন দুর্দান্ত একটি দলকে আবার নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। এই কঠিন সময়ে আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা থাকছে যেন সবাই দৃঢ় থাকেন। আমাদের প্রার্থনায় বাংলাদেশের প্রতিটি মানুষ আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত