কভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলল বলিউড গায়িকা কণিকা কাপুরের শরীরে। লক্ষেèৗয়ে তাকে পরীক্ষা করা হয়, শুক্রবার রিপোর্ট আসে। তখনই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ‘বেবি ডল’ গায়িকা। তারপর থেকে আইসোলেশনেই রাখা হয়েছে তাকে। বলিউডের তারকাদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হলেন কণিকা।
জানা যায়, ৪১ বছরের এই গায়িকা কিছুদিন আগে লন্ডনে যান। ১৫ মার্চ তিনি দেশে ফেরেন। কিন্তু বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে যাননি। উল্টো লক্ষেèৗয়ের একটি পাঁচতারা হোটেলে একটি পার্টির আয়োজন করেন তিনি। সেখানে নিমন্ত্রিত ছিলেন অনেক তাবড় ব্যক্তিত্ব। এরপরই গায়িকার শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলে।
লক্ষেèৗয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে কণিকাকে ভর্তি করা হয়েছে। গায়িকার পরিবারকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
জানা গেছে, ‘বন্ড গার্ল’ ওলগা কুরিলেঙ্কোও করোনায় আক্রান্ত। অসুস্থতার কথা তিনি নিজেই ইন্সটাগ্রামে জানান। ঠিক তার পরদিনই জোড়া দুঃসংবাদ। হলিউড হার্টথ্রব ইদ্রিস এলবা ও ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ক্রিস্টোফার হিফজুও করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার জানা যায় ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী ভারতীয় বংশোদ্ভূত ইন্দিরা বর্মাও আক্রান্ত।
