ভারতীয় নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ

আপডেট : ২১ মার্চ ২০২০, ০২:০৬ এএম

করোনাভাইরাস এড়াতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। গতকাল শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশনে দুটি হেল্পলাইন খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর ০০ ৮৮০ ২৫৫০৬৭৩৭১, ০০৮৮০ ২৫৫০৬৭৩৭২।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন। হেল্পলাইনগুলো সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত