সংবাদ সম্মেলনে রিজভী

করোনার ইন্টারন্যাশনাল ডাম্পিং স্টেশন বাংলাদেশ

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:২৬ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন করোনাভাইরাসের ইন্টারন্যাশনাল ডাম্পিং স্টেশন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর উন্মুক্ত রাখায় গত দুই মাস ধরে ইতালি ও মধ্যপ্রাচ্য থেকে আক্রান্ত রোগীরা দেশে ফিরে সারা দেশে ছড়িয়ে পড়েছেন। এ কারণে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে দেশে যারা ফিরেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখার কোনো ব্যবস্থা আগে সরকার করেনি। হোম কোয়ারেন্টাইন নামে মাত্র। বেশিরভাগ লোকই আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াচ্ছে, পিকনিক করছে, হাটবাজারে ঘুরছে। বিদেশ থেকে আগতরা উৎসব করে গোটা দেশে ছড়াচ্ছে ভাইরাস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত