নারায়ণগঞ্জে অষ্টমী স্নান বন্ধ ঘোষণা

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:২৯ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুরনো ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টমী স্নানোৎসব বাতিল করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে ১ এপ্রিল এ উৎসব হওয়ার কথা ছিল। এ উৎসবে প্রতি বছর দেশ-বিদেশের আট  থেকে দশ লাখ মানুষের সমাগম হয়ে থাকে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নির্দেশনাটি আমরা এর মধ্যেই নারায়ণগঞ্জের সব ইউএনও এবং ওসিদের জানিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জে প্রতি বছর হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বাতিল করতে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ জানিয়েছি। তারাও এটি মেনে নিয়ে উৎসব বাতিল করেছেন। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিৎ সাহা দেশ রূপান্তরকে বলেন, আগেই আমরা উৎসবের পরিসর ছোট করার চিন্তা করছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত