করোনাভাইরাসের কারণে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নিয়মিত সব ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। যত শিগগিরই সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করা হবে। তবে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গতকাল শনিবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর জরুরি প্রয়োজন ও অতি শিগগির যুক্তরাষ্ট্রে সফর করতে হবে তারা জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিসা সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা দেওয়া অব্যাহত রাখবে দূতাবাস। পাসপোর্ট ও বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেতে অনুগ্রহ করে ফযধশধধপং@ংঃধঃব.মড়া এ ঠিকানায় ই-মেইল করতে অনুরোধ করা হয়েছে।
