স্বেচ্ছা কোয়ারেন্টাইনে সাঙ্গাকারা

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৯:৫৯ পিএম

লন্ডন থেকে দেশে ফিরে স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে সাঙ্গাকারা বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও সাধারণ জনগণকে নিয়ম মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাঙ্গাকারা।

সাঙ্গাকারা বলেন, ‘আমার কোনো উপসর্গ বা কোনো ধরনের লক্ষণ নেই। তারপরও আমি সরকারি নির্দেশনা মেনে চলছি। এক সপ্তাহের বেশি হলো, আমি লন্ডন থেকে ফিরেছি।’

জনগণকে সচেতন করতে সাঙ্গাকারা বলেন, ‘একটি খবরে আমার চোখে পড়েছে। গত ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত যারা বাইরে থেকে এসেছেন, তারা যেন পুলিশের কাছে নিবন্ধন করেন ও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকেন। আমি কোয়ারেন্টাইনে আছি। পুলিশের কাছে নিবন্ধনও করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত