ইমেরিটাস অধ্যাপক সুলতানা জামান মারা গেছেন

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০১:৫৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস সুলতানা সারওয়াত আরা জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার বিকেল পৌনে ৪টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র দুজন নারী ইমেরিটাস অধ্যাপকের একজন অধ্যাপক সুলতানা জামান। তার দুই মেয়ে ড. নায়লা ও নৃত্যশিল্পী লুবনা মারিয়াম। লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান বীরউত্তমের স্ত্রী সুলতানা জামান অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য ‘কল্যাণী’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাকে বেগম রোকেয়া পদক প্রদান করে।

সুলতানা জামানের মেয়েজামাই শহীদুল্লাহ খান বাদল দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বেশি লোকসমাগম হোক এটা আমরা চাইনি। এজন্য অনেককে বাসায় আসতে মানা করেছি। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত