করোনাভাইরাসের কারণে মাঠের ক্রিকেট বন্ধ। অনেক দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয়ও বন্ধ ঘোষণা হয়েছে। এবার সেই পথে হাঁটল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।
সংস্থাটি দুবাইয়ে অবস্থিত তাদের সদর দপ্তর বন্ধ ঘোষণা করেছে। অন্যান্য দেশের বোর্ডের মতো করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কার্যালয় বন্ধ রেখেছে।
এদিকে করোনাভাইরাসের প্রভাবে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে পূর্বনির্ধারিত সূচিতে। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার ভিডিও কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে আইসিসি।
যেখানে সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী মানু সাহনির নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা যোগ দেবেন।
