সংবাদ সম্মেলনে বিএমএ

স্বাস্থ্যকর্মীদের ভীত না হয়ে মানবতার জন্য কাজ করতে হবে

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:৫০ এএম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কিত বা ভীত না হয়ে মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবাকর্মীদের নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক নেতারা। গতকাল সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘করোনাভাইরাসের ধরন অনুযায়ী এটা অনুমান করা যেতে পারে যে, এই রোগটি যেকোনো সময় আমাদের দেশে সংক্রমণের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তাই আতঙ্কিত ও ভীত না হয়ে সারা দেশের নাগরিকদের অনুরোধ করব আপনারা শান্ত থাকুন। অযথা যত্রতত্র ঘোরাফেরা করবেন না, বিয়েবাড়ি ও ধর্মীয় সমাবেশসহ জনসমাবেশ এড়িয়ে চলুন। পাশাপাশি স্বাস্থ্যসেবাকর্মীদের ভীত না হয়ে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে।’ তিনি বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত