বেনাপোল বন্দরে আটকা পড়েছে ১৫০ ভারতীয় নাগরিক

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৭:১৯ পিএম

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সে দেশের নাগরিকদের ভারতে প্রবেশে বাধা দেওয়ায় ১শত ৫০ জন ভারতীয় নাগরিক আটকা পড়েছে বেনাপোল ইমিগ্রেশনে।

বেনাপোল ইমিগ্রেশন জানায়, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় মঙ্গলবার সকালে ১৫০ জন ভারতীয় তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসে। খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দেন কোনভাবেই তাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে  এক্সিট সিল মারছেন না। ফলে সকাল থেকে আটকে থাকা নাগরিকেরা চরম দুর্ভোগে পড়েছে।

আটকে থাকা ভারতীয় নাগরিকেরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যেতে চাইলে ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত