জ‌বির হা‌জিরাভি‌ত্তিক কর্মচারী‌দের ২ মা‌সের বেতন দেওয়ার ঘোষণা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০২:৪৫ পিএম

করোনাভাইরাসে থেমে গেছে পৃথিবীর অনেক কাজ। দেশে দেশে থেমে গেছে জীবনের ব্যস্ততা,নেমে এসেছে নানা সংকট।

বাংলাদেশে যারা দিনমজুরির কাজ করে থাকেন সবকিছু বন্ধ হওয়ায় তাদের কাজ নেই,নেই আয়-রোজগার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিনমজুরি ভিত্তিক যারা কাজ করে থাকেন বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় তাদের কোনো কাজ নেই। এতে তাদের নেই অর্থিক উপার্জন।

এসব কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান সকল দিনমজুরি ভিত্তিক কর্মচারীর মার্চ ও এপ্রিলের বেতন দেবেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কি করবে সেটা আমাদের জানা নেই। আমরা তাদের বেতন চালিয়ে যাব। প্রয়োজনে আমাদের শিক্ষকদের নিজেদের বেতন হতে সকলে মিলে তাদের বেতন দিব। এ ব্যাপারে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতিও সাহায্য করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত