করোনা: কলকাতার পরিচ্ছন্ন রাস্তাঘাট, অভিভূত অমিতাভ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৯:১০ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন। রাস্তাঘাটও সমানে পরিষ্কার করা হচ্ছে। করোনার কারণে কলকাতার রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। কলকাতার হাওড়া ব্রিজ, রেড রোড থেকে বিমানবন্দর যাওয়ার রাস্তা একেবারে বদলে গেছে। কলকাতার এমন পরিচ্ছন্ন রূপ দেখে অভিভূত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘কলকাতার এই চেহারা কখনো দেখা যায়নি। যারা এত দিন রয়েছেন তারাও চিনতে পারবেন না। হাওড়া ব্রিজ, বিমানবন্দরের রাস্তাঘাট চেনা অসম্ভব।’

কিছুদিন আগে অমাবস্যা জনিত টুইট করে সমালোচিত হয়েছিলেন সিনিয়র বচ্চন। নেটিজেনদের রোষে টুইট সরিয়ে নিতে বাধ্য হন। এ দিন আরও একটি টুইটে কলকাতার রাস্তা স্যানিটাইজ করা হচ্ছে দেখে আপ্লুত হন কলকাতার জামাই। এমনকি মুম্বাই প্রশাসনকেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত