মুহাম্মদ মাসুম বিল্লাহ
সহকারী শিক্ষক
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ
মধুবাগ, হাতিরঝিল, ঢাকা
দ্বিতীয় অধ্যায় : ইবাদত
বহুনির্বাচনী প্রশ্ন
১. মহান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে কী বলে?
ক. ইমান খ. ইসলাম
গ. ইবাদত ঘ. মুমিন
২. ইবাদত শব্দের অর্থ?
i. আনুগত্য রর. দাসত্ব
iii. বিশ্বাস করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
৩. আবিদা ইবাদতে বাদানি করতে চায়। এ অবস্থায় তার করণীয় কী?
ক. সালাত আদায় করা খ. দুঃখীদের সেবা করা
গ. জাকাত আদায় করা ঘ. হজ আদায় করা
৪. নাজাসাত কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫. অপবিত্র অবস্থায় কুরআন মজিদ স্পর্শ করা নিষেধের কারণ
ক. এতে নিয়ম ভঙ্গ করা হয়
খ. এতে কুরআনের অসম্মান করা হয়
গ. এতে সওয়াব হয় না
ঘ. এতে করে ক্ষতি হয়
৬. নাজাসাতে হাকিকির অন্তর্ভুক্ত হলো
i. মদ্যপান করা রর. গিবত করা
iii. রক্ত বের হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
৭. সালাতে দুই সিজদাহর মাঝখানে সোজা হয়ে বসা
ক. ফরজ খ. ওয়াজিব
গ. সুন্নত ঘ. মুস্তাহাব
৮. নিচের কোন কাজটি করলে সালাত ভেঙে যাবে?
ক. বিনা কারণে আঙুল মটকালে
খ. সালাতে এদিক ওদিক তাকালে
গ. সালাতে শব্দ করে হাসলে
ঘ. খালি মাথায় নামাজ পড়লে
অনুচ্ছেদটি পড়ে ৯ ও১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব এনামুল ইসলাম নামাজ পড়ার জন্য গোসল করে পবিত্র হলেন এবং জামাতে নামাজ আদায় করলেন।
৯. এনামুলের বিষয়টি কীসের অন্তর্ভুক্ত?
ক. নাজাসাতে হুকমির
খ. নাজাসাতে হাকিকির
গ. তাহিয়্যাতের
ঘ. নাজাসাতে খালকির
১০. এনামুল পবিত্র হলেন
i. শাস্তি থেকে বাঁচার জন্য
ii. রাসুল (সা.) এর নির্দেশ পালনের জন্য
iii. ইমামের ভর্ৎসনা থেকে বাঁচার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
১১. তাহারাত শব্দের অর্থ হলো
ক. অপবিত্রতা খ. পবিত্রতা
গ. নাপাক ঘ. ধৌত করা
১২. অভ্যন্তরীণ পবিত্রতা হলো
ক. রিয়া থেকে মুক্ত থাকা খ. গোসল করা
গ. ওজু করা ঘ. তায়াম্মুম করা
১৩. পবিত্রতা ও অপবিত্রতার মানদ- হলো
ক. তরিকত খ. হাকিকত
গ. শরিয়ত ঘ. রহমত
১৪. পবিত্রতা হলো ইমানের অঙ্গ। আমাদের পাক পবিত্র থাকতে হবে
i. ইবাদতের জন্য
ii. কুরআন তিলাওয়াতের জন্য
iii. সালাত আদায়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
১৫. আসমা ওজু করবে। এখন সে কতটুকু মাথা মসেহ করবে?
ক. এক পঞ্চমাংশ খ. এক চতুর্থাংশ
গ. অর্ধেক ঘ. এক তৃতীয়াংশ
১৬. তায়াম্মুমের ফরজ কয়টি?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৭. সালমান দুর্ঘটনায় হাতে ব্যান্ডেজ পরেছে। পবিত্রতা অর্জনে তার করণীয় হলো
ক. ওজু করা খ. নিয়ত করা
গ. তায়াম্মুম করা ঘ. গোসল করা
১৮. গোসল কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. আরবি
গ. উর্দু ঘ. হিন্দি
অনুচ্ছেদের আলোকে ১৯ ও২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পাড়ার ছেলেদের সঙ্গে মিশে সাকিব নানারকমের অশ্লীল ও খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। আগে নিয়মিত সালাত আদায় করলেও এখন সে সালাতও আদায় করে না।
১৯. সাকিব কীভাবে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে?
ক. কোন পীরের দরবারে গিয়ে
খ. ইমাম সাহেবের দোয়া নিয়ে
গ. নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে
ঘ. জাকাত প্রদানের মাধ্যমে
২০. পবিত্র কুরআনে অনেক জায়গায় সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। সালাতের মাধ্যমে বান্দাÑ
র. আল্লাহর নৈকট্য লাভ করে
রর. অন্যায় কাজ থেকে বিরত থাকে
ররর. দান খয়রাতে উৎসাহ লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
উত্তর
১. গ, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. ক
(্বাকি অংশ আগামীকাল)
