করোনায় মৃত্যু সোমালিয়া ফুটবল কিংবদন্তির

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৫৭ পিএম

বিশ্বমঞ্চে তার নামডাক ছিল না। তবে আফ্রিকার দেশ সোমালিয়ার জনগণের কাছে আবদুল কাদির মোহামেদ ফারাহ কিংবদন্তিতুল্য। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এই ফুটবল তারকা। মৃত্যুকালে ফারাহর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনিই প্রথম আফ্রিকান ফুটবল তারকা, যাকে হার মানতে হলো করোনাভাইরাসের কাছে। গেল মঙ্গলবার ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারাহ। এর এক সপ্তাহ আগে তার শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। ১৯৬১-এর ১৫ ফেব্রুয়ারি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৪২ কিলোমিটার উত্তরের শহর বেলেদওয়েইনে জন্ম ফারাহ’র। ১৯৭৬-এ জাতীয় স্কুল প্রতিযোগিতা দিয়ে ফুটবল শুরু করেন তিনি। তিন বছর খেলেন অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায়। প্রতিভার স্ফুরণে বাতরুলকা ক্লাবে ঢুকে পড়েন তিনি।  এই ক্লাবের হয়ে তার উজ্জ্ব¡ল ক্যারিয়ার চলে আশির দশকের শেষ দিক পর্যন্ত।  খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গেই। মৃত্যুর আগে তিনি সোমালিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত