ফ্লাইওভারের ঢাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০২:০৮ এএম

রাজধানীর তেজগাঁও সাত রাস্তা ফ্লাইওভারের ঢাল থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরে ফ্লাইওভারের ঢালে মৃত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। কোনো যানবাহনের নিচে চাপা পড়ে সে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত