অনলাইনে ১ মিনিটে করোনা পরীক্ষার সুযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১০:৫৫ পিএম

আপনি করোনাভাইরাসের উপসর্গ বহন করছেন কি না তা অনলাইনে জানা যাবে বলে দাবি করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন-ডিএইচ। এক মিনিটেরও কম সময়ে অনলাইনে কটি প্রশ্নের উত্তর দিয়ে যে কেউ বিনামূল্যে করোনাভাইরাস উপসর্গ পরীক্ষা করতে পারবেন।  https://coronachecker. dh.health এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার স্বাস্থ্য সম্পর্কিত বর্তমান তথ্য জানিয়ে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন কি না, তা জানতে পারবেন। এই পরীক্ষার লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীকে যথাযথ চিকিৎসাসেবা পেতে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তবে এটি কভিড-১৯-এর পূর্ণাঙ্গ নির্ণয় কিংবা চিকিৎসা নয় বলেও জানিয়েছে ডিএইচ। এটি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস), যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিভাগের (ডিজিএইচএস) সর্বশেষ চিকিৎসা তথ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

সবাইকে প্রতিদিন ৪০ সেকেন্ড ব্যয় করে পরীক্ষাটি করার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি আগের দিনের মতো একই আছে কি নাÑ তা নিশ্চিত হওয়া উচিত। অনলাইনের এই পরীক্ষায় ব্যবহারকারীদের অসুস্থতার স্তর নির্ধারণে বেশ কটি প্রশ্ন করা হয় এবং ডিজিএইচএস ও আইইডিসিআরের গাইডলাইন অনুযায়ী সুপারিশসহ নির্দেশনা দেওয়া হয়।

সুপারিশের মধ্যে, সরকারি হটলাইন (১৬২৬৩,৩৩৩) এ কল করা, বাড়িতে থাকা এবং নির্দিষ্ট হাসপাতাল কিংবা হাসপাতালের আইসোলেশনে যাওয়ার পরামর্শ রয়েছে। এ ছাড়া কার্যকরভাবে হাত ধোয়া এবং কীভাবে নিরাপদ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকতে হবে, সে বিষয়ে স্বাস্থ্য পরামর্শ ও ভিডিও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত