৬ জরুরি পদক্ষেপের তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:১৭ এএম

নভেল করোনাভাইরাস ঠেকাতে প্রায় গোটা বিশে^র মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। তবে নাগরিকদের শুধু ঘরবন্দি রেখেই করোনাভাইরাস প্রতিরোধে চূড়ান্ত সফলতা পাওয়া যাবে না বলে দেশগুলোকে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বৃহস্পতিবার জেনেভায় বলেন, লকডাউন বা শাটডাউন পরিস্থিতিতে দেশগুলোকে ছয়টি বিষয়ের দিকে নজর দিতে হবে। কেবল এসব প্রতিপালনের মধ্য দিয়েই করোনাযুদ্ধে বিজয় সম্ভব বলে মনে করেন তিনি। এগুলো হলো

১. যতটা সম্ভব পারা যায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণ ও সেবার কাজে নিয়োগ করতে হবে।

 ২. কমিউনিটি লেভেলে সংক্রমণ হতে পারে এমন প্রতিটি ঘটনা খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে।

 ৩. টেস্ট করার জন্য সব ধরনের ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে।

 ৪. রোগীদের চিকিৎসা এবং তাদের আইসোলেট করার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করতে হবে।

 ৫. রোগীদের সংস্পর্শে আসা প্রত্যেকের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 ৬. ইতিমধ্যে কভিড-১৯ মোকাবিলা করার জন্য গৃহীত সরকারি পদক্ষেপগুলো পুনর্মূল্যায়ন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত